বালু নদে নৌকাডুবি

এক দিন পর পাটকল শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০২:০১ এএম

রাজধানীর ডেমরার বালু নদে নিখোঁজের এক দিন পর আলী আকবর (৪৫) নামে এক পাটকল শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ধিৎপুর খালপাড়া এলাকায় বালু নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন আকবর। ডেমরার কামারগোপ এলাকার প্রয়াত নূর ইসলামের ছেলে ও রাষ্ট্রায়ত্ত লতিফ জুট মিলের শ্রমিক ছিলেন তিনি। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার জানান, শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পরও আকবরের সন্ধান পাওয়া যায়নি। বিকেলে তার লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত