সাধারণ বীমা করপোরেশন
পদ ও যোগ্যতা : সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১ জন। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা।
কন্ট্রোল সুপারভাইজার ৪ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রিসহ কন্ট্রোল অপারেটর পদে অন্যূন ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
কন্ট্রোল অপারেটর ৫ জন। ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বয়স ১৮-৩০ পর্যন্ত। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
সবগুলো পদেই ৩০ জুন, ২০২০ অনুসারে বয়স গণনা ও নির্ধারণ করা হবে। কোটার ক্ষেত্রে বয়স সরকারি নিয়ম অনুসারে।
http://sbc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ২ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : সাধারণ বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ৩৩ দিলকুশা, বা/এ, ঢাকা।
ওয়েব :www. sbc.gov.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৯ আগস্ট, পৃষ্ঠা ৬
ভূমি মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। সঁাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
ড্রাইভার ১ জন। জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ও ভারী মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
৩১ আগস্ট, ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
http://latc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ৩১ আগস্ট, ২০২০ বিকাল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : ভূমি মন্ত্রণালয়, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ৩/এ, নীলক্ষেত, কাঁটাবন ঢাল, ঢাকা।
ওয়েব :www.latc.gov.bd
সূত্র : যুগান্তর, ১৩ আগস্ট, পৃষ্ঠা ১
গ্রন্থনা : আনিকা তাহসিন
