ওয়েবিনারে অংশগ্রহণকারীদের সম্মানী ব্যাংকিং চ্যানেলে

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১২:৩৭ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এসব ওয়েবিনার ও সেমিনারে অংশগ্রহণকারীদের সম্মানী পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা যাবে। গতকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন-২০১৮ (জিএফইটি)-এর আওতায় ওয়েবিনার ও সেমিনারে অংশগ্রহণকারী বিদেশি পেশাদার ও বিজ্ঞানবিষয়ক প্রতিষ্ঠানকে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সম্মানী দিতে অথরাইজড ডিলারদের (এডি) অনুমোদন দেওয়া হলো। প্রয়োজনীয় অর্থ ভার্চুয়াল কার্ডের মতো আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে পাঠানো যাবে।

ওয়েবিনার সলিউশন সেবা সহজ করতে এ সিদ্ধান্ত হয়েছে। এ সুযোগ আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। প্রয়োজন হলে অনলাইনে অর্থ পরিশোধে অথরাইজড ডিলাররা প্রতিষ্ঠানগুলোর মনোনীত কর্মকর্তার নামে ভার্চুয়াল কার্ড বা এককালীন কার্ড ইস্যু করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত