বিচার বিভাগ নিয়ে কটূক্তি

ক্ষমা চেয়ে পার পেলেন আইনজীবী মামুন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৭:৫৪ এএম

বিচার বিভাগ ও প্রধান বিচারপতি নিয়ে ফেইসবুক পোস্টের মাধ্যমে কটূক্তির বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

ভার্চুয়াল শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া সৈয়দ মামুন আপিল বিভাগের ১ নম্বর এজলাসে হাজির হয়ে ভার্চুয়াল শুনানিতে যুক্ত হন।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আদালত অবমাননাকারী নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত