নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০২:০৫ এএম

নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার হলে মাথা ঘোরানোর পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের কষ্ট, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, অবসাদ, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, কাজকর্মে অনীহা ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু পরামর্শ-

লবণপানি

লবণ শরীরের কার্যকারিতাকে ঠিক রাখতে এবং হাইপোটেনশন প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। নিম্ন রক্ত চাপের সমস্যা দেখা দিলে এক গ্লাস পানিতে ১/২ চা চামচ লবণ মিশিয়ে পান করলে দ্রুত এটি রক্ত চাপকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

তুলসী পাতা

রোজ সকালে ১ টেবিল চামচ তুলসী পাতার রস উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি রক্ত চাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এ ছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে।

কফি

নিম্ন রক্ত চাপের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এক কাপ কফি পান করলে রক্ত চাপ নিয়ন্ত্রণে চলে আসবে। তবে কফি অল্প সময়ের জন্যই রক্ত চাপকে স্থিতিশীল করতে সহায়তা করে।

পানি

প্রতিদিন ৩/৪ লিটার পানি পান করুন। এটি শরীরের টক্সিন বের করে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করতে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে।

বাদাম

সারারাত আট থেকে ১০টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে তা আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। বাদামে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিম্ন রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত