সাংবাদিক ফারুক ইকবালের বড়ভাই মারা গেছেন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:১৮ এএম

দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবালের বড়ভাই রেজাউল করিম সেলিম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে রেজাউল করিম দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

গতকাল বাদ মাগরিব জানাজা শেষে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রেজাউলের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত