ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলে র‌্যাবের অভিযান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৬:০৭ পিএম

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগে মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলে অভিযান পরিচালনা করছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

র‌্যাব হেডকোয়ার্টার্সের সিনিয়র এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করে  বলেন, দুপুরের পর পর আমরা সেখানে অভিযান পরিচালনা শুরু করি। অভিযান এর নেতৃত্বে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, এই হাসপাতালের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও চিকিৎসা সেবার নামে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে জানা গেছে, সেখানে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এর মধ্যে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত