বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফকির মুনসুর আলী (৭৫) ও রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুখদেব রায় চৌধুরী (৫২) মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় এই দুজনের মৃত্যু হয়। গত সপ্তাহে এই দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তারা ঢাকা ও খুলনায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার স্বাস্থ্যবিধি মেনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফকির মুনসুর আলীর মরদেহ জেলার কচুয়া উপজেলা সদরের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন এবং বাগেরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে সুখদেব রায় চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মুনসুর ফকিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময় শোক প্রকাশ করেছেন। সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এই দুজন এলে তাদের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায়ই দুজনের মৃত্যু হয়েছে।
