গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় ছাড়াই নেশন্স লিগ শুরু করবে জার্মানি। মাত্রই চ্যাম্পিয়নস লিগ শেষ করা বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের বেশিরভাগ খেলোয়াড়কে জাতীয় দলে রাখেননি কোচ জোয়াকিম লো। ৩ সেপ্টেম্বর স্পেন ও তিন দিন পর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য মঙ্গলবার ২২ জনের দল ঘোষণা করেছেন তিনি।
এই দলে নেই বায়ার্নের হয়ে ট্রেবল জয়ী দলের জশুয়া কিমিচ, লিয়ন গোরেৎস্কা, ম্যানুয়েল ন্যয়ার ও সের্জি নাব্রি এবং লইপজিগের লুকাস ক্লোস্টামান ও মার্সেল হালস্টেনবার্গ। ফিরেছেন কিছুদিন আগে ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্নে যোগ দেওয়া লেরয় সানে।
জার্মান দল
গোলরক্ষক : কেভিন ত্রাপ (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), বার্নড লেনো (আর্সেনাল), অলিভার বওমান (হফেনহাইম)।
ডিফেন্ডার : টিলো কেরার (পিএসজি), রবিন গসেন্স (আতালান্তা), ম্যাথিয়াস গিন্টার (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), জোনাথান টাহ (বায়ার লেভারকুসেন), নিকো শুলজ (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলে (বায়ার্ন মিউনিখ), অ্যান্টোনিও রুডিগার (চেলসি), রবিন কখ (ফ্রাইবুর্ক)।
মিডফল্ডার ও ফরোয়ার্ড : ফ্লোরিয়ান নয়হাস (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), ইউলিয়ান ড্রাক্সলার (পিএসজি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), টিমো ভেরনার (চেলসি), ইউলিয়ান ব্রান্ডট (বরুশিয়া ডর্টমুন্ড), লুকা ওয়ালসমেট (ফ্রাইবুর্ক), কাই হাভাৎস (বায়ার লেভারকুসেন), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), সিয়াত সার্দার (শালকে), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), এমরে কান (বরুশিয়া ডর্টমুন্ড)।
