গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েেেছ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ। তারা কারও কোনো কথা শুনছে না।’ গতকাল বুধবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে গিয়ে প্লাজমা ডোনেট করেন সদ্য করোনা জয়ী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি মার্চে বলেছি, করোনা সংক্রমণ শুরু হয়েছে, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কি না দেখেন। হাসপাতালে রোগীরা অক্সিজেনের জন্য ভর্তি হয়। কিন্তু আমরা দেখছি, প্রাইভেট হাসপাতালগুলো অক্সিজেনের অনেক বেশি দাম নিচ্ছে।
