জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)
পদ ও যোগ্যতা : গবেষণা কর্মকর্তা ৩ জন। অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে ২য় শ্রেণির স্নাতকোত্তর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী গবেষণা কর্মকর্তা ২ জন। অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে ২য় শ্রেণির স্নাতকোত্তর। গবেষণার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট ১ জন ফাইন আটর্সে স্নাতক ডিগ্রিধারী। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৩ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমানের ফলসহ স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। টেলিফোন অপারেটর ১ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ১ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের বেলায় সর্বোচ্চ বয়স ৪০ বছর। আবেদনের নির্ধারিত ফরম পাওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই www.mopa.gov.bd) ওয়েবসাইট এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এর এই (www.nilg.gov.bd) ওয়েবসাইটে। মহাপরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ২৯ আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা এই ঠিকানায় ডাকযোগে আবেদন পৌঁছানো যাবে ১৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত।
সূত্র : যুগান্তর, ১৪ আগস্ট, পৃষ্ঠা ১২
এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি)
পদ ও যোগ্যতা : এরিয়া ম্যানেজার (মার্কেটিং)। মাস্টার্স অথবা অনার্স বা সমমান। ফিড কোম্পানির মার্কেটিং বিভাগের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন আলোচনা সাপেক্ষ। ড্রাইভার (ফর্ক লিফট)। এসএসসি বা জেএসসি বা সমমানের পাস। ফর্ক লিফট চালনায় ২ থেকে ৩ বছরের অভিজ্ঞ। বেতন আলোচনা সাপেক্ষ। ইলেকট্রিশিয়ান। এসএসসি বা সমমান এবং ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স বিষয়ে ট্রেড কোর্স পাস। সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষ। মেকানিক। এসএসসি বা সমমান। যন্ত্র কৌশলের ওপর ২ বছরের ট্রেড কোর্সধারী। সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষ। সিকিউরিটি গার্ড। এসএসসি বা সমমান এবং আনসার ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। সামরিক বাহিনী, বিজিবি বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্তদের বেলায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদসহ আবেদন পাঠানো যাবে ৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত।
যোগযোগ : এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি), তেজগাঁও, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ২০ আগস্ট, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
