মেসি-নেইমার আছেন নেই রোনালদোর নাম

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০১:০১ এএম

চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা পারফরমারদের নিয়ে ২৩ সদস্যের স্কোয়াড দিয়েছে উয়েফা। সেখানে লিওনেল মেসি ও নেইমারের জায়গা থাকলেও নেই চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সর্বোচ্চ ৯ জন ফুটবলার ঠাঁই করে নিয়েছেন এই দলে। টেকনিক্যাল অবজারভারদের বিচার-বিশ্লেষণে দ্বিতীয় সর্বোচ্চ তিন জন করে খেলোয়াড় আছেন রানার্সআপ পিএসজি ও সেমিফাইনালিস্ট আরবি লাইপজিগের। ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়েরই নাম নেই স্কোয়াডে।

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা দল

গোলকিপার : মানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ) ও অ্যান্থনি লোপেজ (লিওঁ)। ডিফেন্ডার : আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দাইয়ত উপামিকানো (লাইপজিগ), অ্যাঞ্জেলিনো (লাইপজিগ)। মিডফিল্ডার : টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), লিওন গোরেৎস্কা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), মার্কুইনহোস (পিএসজি), হোসেম আউয়ার (লিওঁ), মার্সেল সাবিৎজার (লাইপজিগ) ও আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা)। ফরোয়ার্ড : রবার্ট লেভানডোস্কি (বায়ার্ন মিউনিখ), সার্জ নাবরি (বায়ার্ন মিউনিখ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপে (পিএসজি) ও রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত