করোনাভাইরাস ভ্যাকসিন

ভারতের সেরামের সঙ্গে বেক্সিমকোর চুক্তি

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০১:১৬ এএম

দেশে করোনার ভ্যাকসিন আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অগ্রাধিকার ভিত্তিতে দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চারটি দেশে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। বেক্সিমকো ফার্মা সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেতে পারে। ভ্যাকসিন উৎপাদন এগিয়ে নিতে সেরাম ইনস্টিটিউটে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা। এতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বেক্সিমকো ফার্মা জানিয়েছে, দেশে যত ভ্যাকসিন লাগবে, তা সরবরাহের চেষ্টা করবে বেক্সিমকো। সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর সি পুরাওয়ালা এবং বেক্সিমকো ফার্মা লিমিটেডের প্রিন্সিপাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে বলেছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যাদের বেশি প্রয়োজন, আগেভাগেই তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত