পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো উড়ল গাড়ি!

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১১:১০ পিএম

অবশেষে পরীক্ষামূলক উড্ডয়নে প্রথমবারের মতো উড়ল জাপানি কোম্পানি স্কাইড্রাইভের উড়ন্ত গাড়ি।

শনিবার রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, গত কয়েক বছর ধরে টয়োটা সমর্থিত প্রকল্পটির কাজ চলছিল।

অবশেষে টয়োটা টেস্ট ফিল্ডে পাইলটসহ এসডি-০৩ নামে উড়ন্ত গাড়িটি জনসম্মুখে পরীক্ষামূলকভাবে উড়ল।

বিশ্বের সবচেয়ে ছোট বিদ্যুৎ চালিত উড়ন্ত গাড়ি ধরা হচ্ছে এসডি-০৩ কে।

নগর জীবনে নতুন ধারার যাতায়াত সুবিধা দিতে শুরু হয়েছিল প্রকল্পটি। ২০২৩ সালের দিকে ‘ফ্লাইং ট্যাক্সি’ সেবা শুরু করার পরিকল্পনা জাপানের।

চলতি বছরের শেষে টেস্ট ফিল্ডের বাইরেও উড়ন্ত গাড়িটি চালানোর অনুমোদন পাবে বলে আশাবাদী স্কাইড্রাইভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত