সিনহা হত্যা মামলা: তিন আসামি রিমান্ড শেষে আদালতে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৪ পিএম

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিন আসামিকে দ্বিতীয়বার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের হাজির করা হয়েছে।

আসামিরা হলেন- টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। তারা সিনহা নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় ৭ দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত