নবম-দশম শ্রেণি : জীববিজ্ঞান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ এএম

দশম অধ্যায় : সমন্বয়

বহুনির্বাচনী

১.            জিবেরেলিনকে কোথা থেকে নিষ্কাশন করা হয়?

                ক. ছত্রাক থেকে                খ. ব্যাকটেরিয়া থেকে

                গ. শৈবাল থেকে ঘ. ভাইরাস থেকে

২.           সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়?

                ক. ফুলের মধ্যে খ. ডাবের পানিতে

                গ. উদ্ভিদের পাতায়         ঘ. উদ্ভিদের কাণ্ডে

৩.           বড় দিনের উদ্ভিদ কোনটি?

                ক. শসা খ. সূর্যমুখী

                গ. ঝিঙে               ঘ. পুঁই

৪.           ছোট দিনের উদ্ভিদ কোনটি?

                ক. শসা খ. লেটুস

                গ. ঝিঙে               ঘ. ডালিয়া

৫.           অক্সিনের প্রভাবে

                র. অভিস্রবণ বৃদ্ধি পায়

                রর. সালোকসংশ্লেষণের হার কমে যায়

                ররর. শ্বসনের হার বৃদ্ধি পায়

                নিচের কোনটি সঠিক?

                ক. র ও রর           খ. র ও ররর

                গ. রর ও ররর      ঘ. র, রর ও ররর

৬.           ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের প্রভাব

                র. ক্যাম্বিয়ামের কার্যকারিতা হ্রাস পায়

                রর. ক্যালাস সৃষ্টি হয়

                ররর. ক্ষতস্থান পূরণ হয়

                নিচের কোনটি সঠিক?

                ক. র ও রর           খ. র ও ররর

                গ. রর ও ররর      ঘ. র, রর ও ররর

৭.           কোন গ্রন্থি বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়?

                ক. থাইরয়েড     খ. থাইমাস

                গ. এডরেনাল     ঘ. পিটুইটারি

৮.           কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়?

                ক. থাইরয়েড     খ. প্যারাথাইরয়েড

                গ. এডরেনাল     ঘ. প্যারোটিড

৯.           থাইরক্সিন হরমোনের কাজ

                র. বিপাকে সহায়তা করে

                রর. যৌন লক্ষণ প্রকাশ করে

                ররর. দুগ্ধ ক্ষরণ করে

                নিচের কোনটি সঠিক?

                ক. র      খ. র ও রর

                গ. রর ও ররর      ঘ. র, রর ও ররর

১০.         স্নায়ুতন্ত্রের রং কেমন?

                ক. সাদা খ. হলুদ

                গ. লাল ঘ. নীল

১১.         মস্তিষ্ক কতটি অংশে বিভক্ত?

                ক. ৩ খ. ২ গ. ৫ ঘ. ৪

১২.         কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?

                ক. সেরিব্রাম       খ. পনস

                গ. সেরিবেলাম  ঘ. মেডুলা অবলংগাটা

১৩.         পনস কোথায় থাকে?

                ক. সেরিবেলামের ওপরে

                খ. নিউরিলেমা ও অ্যাক্সনের মাঝখানে

                গ. মেডুলা অবলংগাটা ও সেরিবেলামের মধ্যে সংযোগ স্থাপন করে

                ঘ. হাইপ্রোথালামাসের ওপরে

১৪.         দুটি নিউরনের সন্ধিস্থল কোনটি?

                ক. সিন্যাপস      খ. অ্যাক্সোলেমা

                গ. মায়োলিন      ঘ. মেনিঞ্জেস

১৫.        সিন্যাপসের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়?

                ক. জৈব রাসায়নিক         খ. যান্ত্রিক

                গ. তড়িৎ রাসায়নিক       ঘ. বিকিরণ

১৬.        শানু হঠাৎ চিৎকার করে নড়ে উঠল কারণ তার হাত কেটে রক্ত বের হচ্ছে। তার চিৎকার করার জন্য প্রধানত কোন কলা দায়ী?

                ক. পেশিকলা     খ. স্নায়ুকলা

                গ. যোজক কলা ঘ. আবরণী কলা

১৭.         হৃৎপিণ্ড পাকস্থলী ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে কোনটি?

                ক. কেন্দ্রিক স্নায়ুকোষ     খ. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র

                গ. সুষুম্নাকাণ্ড    ঘ. নিউরন

১৮.         হরমোন মূলত কোনটির বিপাক নিয়ন্ত্রণ করে?

                ক. ক্যালসিয়ামের            খ. ম্যাগনেশিয়ামের

                গ. পটাশিয়ামের ঘ. সালফারের

১৯.         কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিন হরমোন নিঃসৃত হয়?

                ক. এডরেনাল    খ. থাইমাস

                গ. পিটুইটারি      ঘ. থাইরয়েড

২০.        সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

                ক. পিটুইটারি     খ. যকৃৎ

                গ. অগ্ন্যাশয়        ঘ. থাইরয়েড

২১.         কীসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?

                ক. এনজাইম      খ. হরমোন

                গ. প্রোটিন           ঘ. লসিকা

২২.        নিচের কোনটি আয়োডিনের অন্যতম প্রধান উৎস?

                ক. পুকুরের মাছ                খ. সামুদ্রিক মাছ

                গ. গরুর মাংস   ঘ. মুরগির মাংস

২৩.        গলগণ্ড রোগের অপর নাম কী?

                ক. গয়টার           খ. রয়টার

                গ. এপিলেপসি  ঘ. পারকিনসন

২৪.        নিচের কোন রোগের ক্ষেত্রে তিনটি উ মেনে চলতে হয়?

                ক. ডায়াবেটিস  খ. স্ট্রোক

                গ. উচ্চরক্ত চাপ ঘ. প্যারালাইসিস

২৫.        স্নায়ু সন্ধিকে কী বলে?

                ক. অ্যাক্সন          খ. ডেনড্রাইট

                গ. সিনাপস         ঘ. সেরিবেলাম

উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত