মাত্র ১ ঘণ্টায় ১০ হাজার ক্যালরির খাবার খেলেন যুবক! (ভিডিও)

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ এএম

অনেক মানুষ আছেন যারা খেতে ভালোবাসেন। ব্রিটেনের সাদারল্যান্ডের ২২ বছরের যুবক কাইলে গিবসন তেমনই একজন। তিনি খাদ্যরসিক ব্রিটিশ ইটিং লিগে শীর্ষ স্থানও অধিকার করেছিলেন।

ওই যুবক সম্প্রতি গিয়েছিলেন একটি রেস্তরাঁতে। সেখানে গিয়ে রেস্তরাঁর মেনুতে থাকা সমস্ত পদ খেয়েছেন মাত্র এক ঘণ্টায়!

সম্প্রতি একটি ফাস্ট ফুড সংস্থা চ্যারিটির জন্য টাকা তুলছিল। তারই অংশ হিসাবে, গিবসন ওই খাবার খেয়েছেন।

মাত্র ৬১ মিনিটের মধ্যে আটটি বার্গার, চারটি হট ডগ, দু’রকম ফ্রাই, তিনটে স্যান্ডুইচ, দু’টি মিল্ক শেক ছাড়াও আরও দু’একটি পদ খেয়েছেন। মাত্র এক ঘণ্টায় ১০ হাজার ক্যালরির খাবার খেয়েছেন তিনি।

সেই ঘটনার ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে আপলোডও করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত