জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার বাদ জোহর সাভারের আশুলিয়ায় ইউনিভার্সিটি ক্যাম্পাস মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এ ছাড়া রেজিস্ট্রার আবুল বাশার খানসহ ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
