টিন্ডার, গ্রাইন্ডারের মতো পাঁচটি ডেটিং অ্যাপ ব্লক করেছে পাকিস্তান। এই ধরনের অ্যাপের বিরুদ্ধে ‘অনৈতিক এবং অশ্লীল কনটেন্ট’ প্রচারের অভিযোগ এনেছে দেশটি।
পাকিস্তানের টেলিকম নজরদারি প্রতিষ্ঠান পিটিএ মঙ্গলবার জানিয়েছে তারা টিন্ডার, ট্যাগড, স্কাউট, গ্রাইন্ডার এবং সেহাই ব্লক করেছে।
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি লাইভ স্ট্রিমিংয়ের একটি কোম্পানি স্থানীয় আইন ভাঙায় অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রশাসন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিগুলো স্থানীয় আইন মেনে ‘অশ্লীল এবং অনৈতিক’ কনটেন্ট প্রচার বাদ দিলে তাদের কার্যক্রম পুনর্বিবেচনা করা হতে পারে।
টিন্ডার এবং গ্রাইন্ডার যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ পশ্চিমা দেশে জনপ্রিয় অ্যাপ। কিন্তু এশিয়ার মতো অঞ্চলে অ্যাপগুলো ওইভাবে জনপ্রিয়তা পায়নি।
কিন্তু গত ১২ মাসে হঠাৎ করে পাকিস্তানে জনপ্রিয়তা বাড়তে থাকে অ্যাপগুলোর। এই সময়ে শুধু টিন্ডারই ডাউনলোড করা হয়েছে ৪ লাখ ৪০ হাজার বার।
অন্যদিকে গ্রাইন্ডার, ট্যাগড, সেহাই ডাউনলোড হয়েছে ৩ লাখ বার করে।
