সরকার যা বলে জনগণ তার উল্টোটা বিশ্বাস করে: রিজভী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৫ পিএম

বর্তমান সরকার যা বলে জনগণ তার উল্টোটা বিশ্বাস করে দাবি করে দেশে গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, আপনি আগেও কখনো বলেননি। কিন্তু হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে এত অপপ্রচার করছেন। জিয়াউর রহমানকে ১৫ আগস্টের সঙ্গে জড়িয়ে এবং খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে নানা কথা বলছেন। আপনার সামর্থ্য থাকলে একটি সুষ্ঠু নির্বাচন দিন।

তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) সুষ্ঠু নির্বাচন না দিয়ে একটি অভিনব নির্বাচন ব্যবস্থা চালু করেছেন। দিনের ভোট রাতে করে ফেলছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত