শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।
সভায় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ আহমেদ, কোম্পানি সচিব মো. আবুল বাশার। বিজ্ঞপ্তি
