র‌্যাগ-ডে নিষিদ্ধ হলো ঢাবিতে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১ এএম

‘র‌্যাগ-ডে’ নামে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ উৎসব ঢাকা বিশ^বিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তাদের অ্যাকাডেমিক পরিষদের সভা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর পরিচালক মাহমুদ আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ‘র‌্যাগ-ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকরাসহ অ্যাকাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য সংযুক্ত ছিলেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়। সভায় অনুষদ/বিভাগ/ইনস্টিটিউটকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমন্বিতভাবে অসমাপ্ত পরীক্ষাগুলো গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্বারোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত