জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারা দেশে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ। প্রকাশিত ফল ঝগঝ-এর মাধ্যমে বুধবার সন্ধ্যা ৬টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuhp2 Roll
No লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/result Ges www. nubd.info থেকে ফল পাওয়া যাচ্ছে।
×
