২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে গতকাল বৃহস্পতিবার মামলার আবেদন জমা দেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেওয়ার কথা জানায়। বিকেলে মামলাটি খারিজ করে দেয়। এ বি সিদ্দিকী নিজে এ তথ্য জানান। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে রিভিউ করার কথাও জানান সিদ্দিকী।
