বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিনা চিকিৎসায় দেশের মানুষ মারা যাচ্ছে, আর সরকার ব্যস্ত গুম, খুন ও দুর্নীতির টাকা পাচারে। গতকাল শুক্রবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, এই অবৈধ ভোটারবিহীন সরকারটি পুলিশ দিয়ে গুম, খুন, মামলা-হামলা করে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দিতে চায়।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সরকার। সরকারের লোকজন টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে।’
রিজভী বলেন, ‘অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে নির্মমভাবে হত্যাকারী ওসি প্রদীপ এর আগে শতাধিক বিএনপি নেতাকর্মীসহ অনেককে গুম করেছে। আজকে দিনাজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা হচ্ছে।
