ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকিসংবলিত একটি ই-মেইল পেয়েছে দেশটির জাতীয় সুরক্ষা সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)। হত্যার হুমকির পর লেভেল থ্রি অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত এসপিজি এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিত হয়ে নজরদারি বাড়িয়েছে। টাইমস নাও-এর সাংবাদিক নিকুঞ্জ গর্গের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠিতে এনআইএ জানিয়েছে, ‘একটি ই-মেইল আইডি থেকে এনআইএ কিছু ই-মেইল পেয়েছে, যার মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের বয়ান থেকেই পুরোটা স্পষ্ট। অনুরোধ করা হচ্ছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।’
গত ৮ আগস্ট লেখা এই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই ই-মেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয়েছে দেশের প্রতিটি নিরাপত্তা এজেন্সি। এর ফলে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। মেইলটি এসেছে ুষধষধিহর১২৩৪৫@মসধরষ.পড়স নামের ই-মেইল আইডি থেকে। পাঠানো হয়েছে রহভড়.সঁস.হরধ@মড়া.রহ ঠিকানায়। মেইল করা হয়েছে ৮ আগস্ট শনিবার। ইন্সট্রাকশন হিসেবে লেখা হয়েছে ‘কিল নরেন্দ্র মোদি’।
এনআইএর থেকে এই চিঠির কথা জানতে পেরেই স্পেশাল প্রোটেকশন গ্রুপের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিকভাবে জানা গেছে, ই-মেইল দেশের বাইরে থেকে পাঠানো হয়েছে।
