যুক্তরাজ্যভিত্তিক প্রাইমাডলার অপারেশনসের সঙ্গে রপ্তানিকারকদের জন্য ফিনটেকভিত্তিক ফ্যাক্টরিং সেবা চালু করবে মিডল্যান্ড ব্যাংক। এতে স্থানীয় রপ্তানিকারকরা রপ্তানি চুক্তির বিপরীতে তাদের মেয়াদি বিলগুলোর মূল্য তাৎক্ষণিক গ্রহণ করতে পারবেন। এতে রপ্তানিকারকদের নগদ অর্থের প্রবাহ বাড়বে।
ঢাকার গুলশানে প্রধান কার্যালয়ে গত ২৯ আগস্ট মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন এবং প্রাইমাডলার অপারেশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মনোয়ার উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইমাডলার অপারেশনস বাংলাদেশ লিয়াজোঁ অফিসের মুখ্য অ্যাকাউন্ট অফিসার কাজী সারুয়ার জাহান সানি। বিজ্ঞপ্তি
