শাহ্জালাল ইসলামী ব্যাংক গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে ‘আইসিটি সিকিউরিটি অ্যাওয়ারনেস’সংক্রান্ত দিনব্যাপী দুটি সেশনে এক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ট্রেনিং প্রোগ্রামের দ্বিতীয় পর্বটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ। অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও এস এম মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
×
