করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৮ পিএম

করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর। তার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন।

সোশ্যাল মিডিয়ায় অর্জুন কাপুর লিখেছেন, ‘আমার কোভিড-১৯’ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, আর এটা আপনাদের জানানো আমার কর্তব্য। আমি ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারেন্টাইনে, সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি। আমার পাশে থাকার জন্য আমি সকলকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলিতে আমি কেমন থাকি, সেটা আপনাদেরকে জানাবো। এটা একটি উদ্ভুত অনুভূতি, আশা করি আগামী দিনে মানবসভ্যতা এই ভাইরাসটিকে জয় করে এগিয়ে যাবে।’

প্রসঙ্গত, অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতার অনুরাগীরা এবং বলিউডের শুভাকাঙ্ক্ষীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত