লেটস টক অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ

দেশ এগিয়ে নিতে তরুণদের সুযোগ দিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৩ এএম

বয়স কম হলেই কেউ কম জানবেএমন চিন্তাভাবনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন সিআরআইয়ের ভাইস চেয়ারপারসন, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ।

সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাত পর্বের লেটস টক অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশ নিয়ে গতকাল রবিবার এ আহ্বান জানান তিনি। করোনাভাইরাস মহামারী পরবর্তী সময়ে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে তরুণদের ভাবনা আর তরুণদের জন্য দেশের নীতি নির্ধারকদের ভাবনার মেলবন্ধন ঘটাতে ইয়াং বাংলা এবার আয়োজন করে সাত পর্বের ‘লেটস টক’।

গতকাল ‘কভিড-১৯ রিকভারি : ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক তিন দিনের সাত পর্বের লেটস টকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরআইয়ের ট্রাস্টি ও ভাইস চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

সায়মা ওয়াজেদ বলেন, কম বয়সী হলে কম জানবেএটা কিন্তু ঠিক না। কম বয়সী হলে আরও অনেক জানে, পথ দেখিয়ে দিতে পারে। এটা আমাদের দেশের ইতিহাসেই আছে।

তিনি বলেন, আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করি, আমরা যদি আমাদের দেশের ফাউন্ডারআমরা যদি আমার নানার কথা চিন্তা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাউনি কিন্তু ইয়ুথ ভলান্টিয়ার হিসেবে তার কমিউনিটির কী দরকার হয়েছিল, সেখানে শুরু করেছিলেন।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা বলেন, উনার (বঙ্গবন্ধু) কিন্তু পলিটিকস দিয়ে জীবনের শুরু হয়নি। উনি কোনো বড় প্রতিষ্ঠান নিয়ে শুরু করেন নাই। ওগুলো পরে এসেছিল। ওনার জীবনে আগে কাজ ছিল, নিজের কমিউনিটিতে একটা গ্যাপ দেখেছিলেন। ওনার ফেলোসদের দেখেছিলেনতাদের কীভাবে সাহায্য করবেন।

সায়মা বলেন, ওখান থেকে উনি উঠে এসেছিলেন। ওনার লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়েছিল ওখান থেকে, ফ্রম হিজ ইয়ুথ, ফ্রম হিজ কমিউনিটি অ্যাক্টিভিজম। ওনার নিজের কিছু মোরাল ভ্যালুজ ছিল, ওনার কিছু ড্রাইভ ছিল, ওই কম্পাসটা ওনি ফলো করেন। সুতরাং খুব কম বয়স থেকে এ জিনিসগুলো শেখা দরকার এবং আমরা যদি চাই, আমাদের দেশ উন্নতি করবে, তাহলে ইয়ুথদের এ সুযোগগুলো তৈরি করে দেওয়া আমাদের সবার জন্য দায়িত্ব।

দেশের নীতিনির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধ গড়ে দিতে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করে আসছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত