মুম্বাই-চেন্নাই ম্যাচ দিয়ে শুরু আইপিএল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬ এএম

১৯ সেপ্টেম্বর আবুধাবিতে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। লিগ পর্ব চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এই পর্বে দুবাইতে ২৪ ম্যাচ, আবুধাবিতে ২০ এবং শারজায় হবে ১২ ম্যাচ। ১০ দিন আছে ডাবল হেডার। অর্থাৎ একদিনে দুই ম্যাচ। এবারের আইপিএলে বিকেলের ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা এবং সন্ধ্যার ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। নকআউট পর্যায়ের ম্যাচের সূচি পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত