বাফুফে নির্বাচন ২০২০

সালাউদ্দিনের বিরুদ্ধে লড়বেন বাদল রায়ও

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৭ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনলেন বাদল রায়।

বাফুফের বর্তমান সহ-সভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায় আগেই ঘোষণা দিয়েছিলেন কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে কেউ নির্বাচন না করলে তিনি চ্যালেঞ্জ ছোড়ে দেবেন। শেষ পর্যন্ত সোমবার মনোনয়ন পত্র বিলির শেষ দিনে তিনি ফর্ম কিনেছেন।

এদিকে একেবারেই দৃশ্যপটের বাইরে থেকে এদিন সভাপতি পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

অর্থাৎ নির্বাচনের মাঠে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দৃশ্যপটে এখন দুইজন। যে দুজনেরই রয়েছে ফুটবলে বর্ণিল ক্যারিয়ার।

উল্লেখ্য, বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো লড়বেন সভাপতি পদে। নির্বাচনের অনেক আগে থেকেই তাকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সড়ে দাঁড়ান আলোচিত ব্যবসায়ী সংগঠক তরফদার মো. রুহুল আমিন।

ধারণা করা হচ্ছিল, হয়তো ভোটের লড়াইয়ে সভাপতি পদে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। তবে এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনে।

৩ অক্টোবর বাফুফে নির্বাচন।

আরো পড়ুন:

বাফুফে নির্বাচন: সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মানিক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত