হোয়াটসঅ্যাপের মতোই পরিবর্তন আসছে মেসেঞ্জারে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৪ পিএম

হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারেও একই ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক। মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো রুখতে মেসেজ ফরোয়ার্ডে এ পরিবর্তন আনা হচ্ছে।

জি নিউজ জানায়, মেসেঞ্জারে একবারে ৫ জনকেই ফরওয়ার্ড করা যাবে মেসেজ, এর বেশি না।

বিভ্রান্তিকর ভুল তথ্যর ভাইরাল হয়ে যাওয়া এড়াতে এবং ভুয়া খবরের রাশ টানতেই এই পদক্ষেপ। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপে কার্যকর হয়েছিল এই নিয়ম।

মেসেঞ্জারে এই নতুন নিয়মের ফলে কোনো মেসেজ একবারে ৫ জনের বেশি অ্যাকাউন্টে পাঠানো যাবে না।

মেসেঞ্জারের সুরক্ষা ও গোপনীয়তা বিভাগের ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জয় সুলিভান ভাষ্য, ফরওয়ার্ডিংয়ে সীমা আনলে ভুল তথ্যের ভাইরাল হওয়া রোখা যাবে।

এই পদ্ধতি প্রথমে মার্চ মাসে ফেসবুক পরীক্ষা করেছিল। কিন্তু এখন সকলের জন্য আনতে চলেছে এই নিয়ম। যদিও বর্তমানে কয়েকটি দেশেই মেসেঞ্জারের এই নতুন নিয়ম চালু হয়েছে। তবে ২৪ সেপ্টেম্বরের মধ্যেই পুরো বিশ্বে চালু হতে পারে এই নতুন নিয়ম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত