শুরু হচ্ছে চার বছর বন্ধ থাকা সিনেমার কাজ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩ পিএম

২০১৬ সালে পরিচালক বদিউল আলম খোকন সজল-মাহিকে জুটি করে ‘হারজিৎ’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। বদিউল আলম খোকনের এ সিনেমাটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ওই সময় জানা যায়, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া ‘ভালো থেকো’ নামের আরেকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আটকে গেছে এটি। অবশেষে চার বছর পর শুরু হতে যাচ্ছে এর বাকি অংশের শুটিং। মূলত বদিউল আলম খোকনের উদ্যোগেই ছবিটির কাজ শুরু হচ্ছে। 

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘নানা কারণে ছবির কাজটি শুরুতেই বন্ধ হয়ে যায়। বিশেষ করে প্রযোজকের একটা ঘাটতি ছিল। ছবির গল্পটি দারুণ। তাই আমি এটা নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। সে কারণে নিজেই প্রযোজক জোগাড় করে শুটিং শুরু করতে যাচ্ছি। সব ঠিক থাকলে শিগগিরই বাকি অংশের শুটিং করবো। ইতিমধ্যে ছবিটি নিয়ে সজল ও মাহির সঙ্গেও কথা সেরেছেন। তারাও শুটিং শিডিউলের বিষয়ে পজিটিভ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত