বাফুফে নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন যারা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩২ পিএম

৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন। তার আগে গত শনি থেকে সোমবার মনোনয়নপত্র বিতরণ হয়েছে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।

যে ৪৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন, তারা সবাই জমা দিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী তিনজন। শীর্ষ পদটির জন্য বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে লড়তে হবে বিদায়ী কমিটির সহসভাপতি বাদল রায় ও সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিকের বিপক্ষে।

সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী দুই সাবেক ফুটবলার- আব্দুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম। আব্দুস সালাম মুর্শেদী বর্তমানে সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন।

চারটি সহসভাপতির পদে প্রার্থী ৮ জন আর ১৫টি সদস্যপদে লড়বেন ৩৬ জন।

তফসিল অনুযায়ী শনিবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরদিন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করবে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রার্থী হলেন যারা-

সভাপতি: কাজী মো. সালাউদ্দিন, বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।

সিনিয়র সহসভাপতি: আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম।

সহসভাপতি: কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।

সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম নুরু, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী মুকুল, আমের খান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, মো. রায়হান কবীর, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত