করোনায় স্বাস্থ্যের সাবেক পরিচালকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৬ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (পাবলিক হেলথ) নির্মলেন্দু চৌধুরী (৬৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কালীবাড়ি মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

প্রয়াতের স্বজনরা জানান, গত মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন নির্মলেন্দু। বাসায় চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল ও পরে গেন্ডারিয়ার আসগর আলী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। 

চাকরি জীবনে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন তিনি। সবশেষ স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বছরের মার্চে অবসরে যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত