রাজধানী ঢাকার অন্যতম ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিষ্ঠান অলিভ’স ফিজিওথেরাপি উত্তরার উদ্যোগে গতকাল বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল কভিড-১৯-এ ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসনের গুরুত্ব।
এ উপলক্ষে অলিভ’স ফিজিওথেরাপির সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশসেরা ফিজিওথেরাপি চিকিৎসকরা কভিড-১৯-পরবর্তী ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈজ্ঞানিক মূল প্রবন্ধ পাঠ করেন বিএইচপিআই সিআরপির প্রভাষক ডা. কাজী এমরান হোসেন। বিজ্ঞপ্তি।
