আগামী নববর্ষে সড়কে এলইডি বাতি : আতিক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘২০২১ সালের নববর্ষে নগরবাসীর জন্য উপহার হিসেবে সড়কে এলইডি বাতি দিতে চাই।’ গতকাল মঙ্গলবার বেলা ১২টায় ডিএনসিসির গুলশান নগর ভবনে এলইডি লাইট স্থাপনে ডিএনসিসি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এলইডি সড়ক বাতি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম এবং বিএমটিএফ-এর মহাব্যবস্থাপক (বিপণন) লে. কর্নেল তোফায়েল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪২ হাজার ৫০০ লাইট ২০২১ সালের মধ্যে স্থাপন করতে পারব। নগরবাসীর জন্য এটি হবে ২০২১ সালে নববর্ষের উপহার। জানুয়ারি মাসের ১ তারিখে ডিএনসিসির কিছু অংশে এ লাইট জ্বলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত