গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত বেড়ে ১০

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত বেড়ে ১০ জন হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতদের পাঁচজন নারী, তিন শিশু ও দুজন পুরুষ।

বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাদিসউজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর বাজার থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নেত্রকোনার ঠাকুরকোনার উদ্দেশে সকাল ১০টার দিকে রওনা হয়।

পরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে কূলে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যায়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত