বেনাপোল বন্দর উন্নয়নে কাজ শুরু হচ্ছে দ্রুত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:০৩ এএম

বেনাপোল বন্দরে জরুরি ভিওিতে ক্রেন, ফরকলিফট, নতুন পাঁচটি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

গতকাল বুধবার দুপুরে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত  হয়।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।

বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন বন্দরের পরিচালক মামুন তরফদার, কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহেদুজ্জামান অহিদ ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী। বৈঠকে দুই মাসের মধ্যে জরুরি ভিওিতে নতুন ক্রেন, ফরকলিফট, নতুন পাঁচটি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত