আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয় বিল পাস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০২:২১ এএম

কিশোরগঞ্জ সদর উপজেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ এবং চাঁদপুরে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল পাস হয়েছে। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে বিল দুটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর আগে বিল দুটি জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিল-২০২০’-এর ৫৫টি ধারা রয়েছে। এর চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগসহ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির কাজ নিয়ে আইনে উল্লেখ রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে। অন্যদিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলও একই অধিবেশনে পাস হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত