১২ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:০০ পিএম

দেশের ১২ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বলছে— পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত