সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ এএম

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করে সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার রূপান্তরযোগ্য সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, কমিশন সভায় সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বন্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হয়েছে।

এই বন্ড স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। আর লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত