স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮ এএম

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্ল্যাটফর্মে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ।

সভায় উপস্থিত ছিলেন পরিচালক মাহমুদা বেগম,  হোসনে আরা বেগম, ফারিয়া রহমান, হাসনাত মোশাররফ, ফাহিম মোশাররফ, প্রকৌশলী শফিকুল হক তালুকদার, প্রকৌশলী খালিদ হুসাইন খান, প্রকৌশলী মো. আবদুস সবুর, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ কাউছার মুন্সী। সভায় গত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত