আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ব্যবসায়ী নেতা সিদ্দিকুর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭ পিএম

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১তম সম্মেলনে কাউন্সিলের ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন।

সিদ্দিকুর রহমান বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত