পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০১:০৪ এএম

চতুর্থ অধ্যায় : বায়ু

সংক্ষিপ্ত প্রশ্ন

১.         জীবাশ্ম জ্বালানি পোড়ালে পরিবেশের যে উপাদানটি দূষিত হয়, তার নাম কী?

২.         অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক লেখো।

৩.         বায়ুদূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।

৪.         কোন ধরনের দূষণ থেকে অ্যাসিড বৃষ্টি হয়?

৫.         বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড হ্রাস করতে তুমি কোন কাজটি করবে?

৬.         চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?

৭.         বায়ুদূষণ কাকে বলে?

৮.         রান্নাঘরে বায়ুদূষণ কমানোর একটি উপায় লেখো।

৯.         বায়ুদূষণের একটি ক্ষতিকর দিক লেখো।

১০.       অ্যাসিড বৃষ্টি কী?

১১.       বায়ুপ্রবাহের দুটি ব্যবহার লেখো।

১২.       হেয়ার ড্রায়ারের ব্যবহার ভেজা চুলকে দ্রুত শুকায় কেন?

১৩.       ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারে করে তোমাকে কোন গ্যাস ব্যবহার করতে হবে?

১৪.       বায়ুর চারটি উপাদানের নাম লেখো।

১৫.       কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী?

শূন্যস্থান

১.         গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু ---- রাখতে পারি।

২.         বায়ুদূষণ মানুষের ---- জন্য ক্ষতিকর।

৩.         মাছ, মাংস ইত্যাদির প্যাকেটে বা টিনের কৌটায় সংরক্ষণে বায়ুর ---- ব্যবহৃত হয়।

৪.         আমরা গাছ ---- মাধ্যমে বায়ুদূষণ রোধ

করতে পারি।

৫.         কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস ---- দূষিত করছে।

৬.         বায়ুদূষণের ফলে পৃথিবীর ---- ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

৭.         বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সঙ্গে মিশে যাওয়ার ফলে ---- তৈরি হয়।

৮.         যেখানে-সেখানে ---- ত্যাগের কারণে বায়ু

দূষিত হয়।

৯.         ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরাতে সাহায্য

করে ----।

১০.       অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় বায়ুর ----।

১১.       কালবৈশাখী ঝড় সর্বোচ্চ ---- এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

১২.       শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে ---- সরবরাহ করা হয়।

উত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন

১.         জীবাশ্ম জ্বালানি পোড়ালে বায়ু দূষিত হয়।

২.         অ্যাসিড বৃষ্টির দুইটি ক্ষতিকর দিক–

            ক. জীব মারা যেতে পারে।

            খ. মাটির উর্বরতা নষ্ট হয়।

৩.         বায়ুদূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম–

            ক. শ্বাসজনিত রোগ

            খ. ফুসফুসের ক্যানসার

৪.         বায়ুদূষণ থেকে অ্যাসিড বৃষ্টি হয়।

৫.         গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেলে চড়ে স্কুলে যাব।

৬.         চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে।

৭.         বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তিত হয়ে যখন মানুষের জন্য ক্ষতির কারণ হয়, তখন তাকে বায়ুদূষণ বলে।

৮.         বায়ু চলাচলের ভালো ব্যবস্থা তৈরি করা।

৯.         বায়ুদূষণের একটি ক্ষতিকর দিক হলো মানুষের ফুসফুসের ক্যানসার।

১০.       কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সঙ্গে মিশে যে বৃষ্টি হয় তাই

অ্যাসিড বৃষ্টি।

১১.       ভেজা বস্তু শুকানো ও পালতোলা নৌকা চালানো।

১২.       বায়ুপ্রবাহের কারণে।

১৩.       ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারে করে আমাকে অক্সিজেন গ্যাস ব্যবহার করতে হবে।

১৪.       বায়ুর চারটি উপাদান– নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড এবং জলীয় বাষ্প।

১৫.       কার্বন ডাই-অক্সাইড

শূন্যস্থান

১. দূষণমুক্ত, ২. স্বাস্থ্যের, ৩. নাইট্রোজেন, ৪. লাগানোর, ৫. বায়ু, ৬. তাপমাত্রা, ৭. অ্যাসিড বৃষ্টি, ৮. মলমূত্র, ৯. বায়ুপ্রবাহ, ১০. কার্বন ডাই-অক্সাইড, ১১. ২০ কিলোমিটার, ১২. অক্সিজেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত