২০ হাজার কোটি ডলারের কোম্পানি রিলায়েন্স

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ পিএম

২০ হাজার কোটি ডলারের ক্লাবে প্রবেশ করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিল)। এই প্রথম ভারতীয় কোনো কোম্পানির মূল্য ২০ হাজার  কোটি ডলারের মাইলফলক অতিক্রম করল। ইকোনমিকস টাইমসের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় ফলে রিলের বাজারমূল্য বেড়েছে।

এদিন মুম্বাই পুঁজিবাজার বন্ধের সময় রিলের শেয়ারের দাম উঠেছে ২ হাজার ৩১৪ দশমিক ৬৫ রুপি। দিন শেষে কোম্পানির মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৯০৮ কোটি রুপি। মার্কিন ডলারের হিসাবে যা ২১৫ বিলিয়নের বেশি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই) মুকেশের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় একই রকম। গুগল, ফেইসবুক, সিলভার লেকের মতো কোম্পানি বিনিয়োগ করেছে রিলে। রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মের পাশাপাশি রিলায়েন্স রিটেইলে ৭ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ করেছে সিলভার লেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত