সাভারে এনআরবি এজেন্ট ব্যাংকিং শাখা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ পিএম

সাভারের এনআরবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা গত বৃহস্পতিবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ। পৌর এলাকার উলাইল বাজারে এনআরবি ব্যাংক ও জেনেটিকা ইন্ডাস্ট্রিজের উদ্যোগে শাখাটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেনেটিকা ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. মাসুদ হোসেন। জেনেটিকা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট  মোহাম্মদ ইরাদ আলী বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এনআরবি ব্যাংকের সঙ্গে এজেন্ট ব্যাংকিং সেবা দিতে এক সঙ্গে কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত