চাকরি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ এএম

এসপিএফএমএসপি প্রকল্প

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : প্রোগ্রামার ১ জন। স্নাতকোত্তর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/ফলিত পদার্থবিজ্ঞানে গণিত/পরিসংখ্যান/অর্থনীতি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং। সহকারী প্রোগ্রামার হিসেবে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য থাকতে হবে। সাকুল্যে মাসিক বেতন ৫৬৫২৪ টাকা।

ডাটা এন্ট্রি অপারেটর ১ জন। এইচএসসি বা সমমান পাস। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার। সাকুল্যে মাসিক বেতন ১৭০৪৫ টাকা। আবেদন ১৫ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : এসপিএফএমএসপি প্রকল্প, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ইউসেপ চেইনি টাওয়ার (৩য় তলা), ২৫ সেগুনবাগিচা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৩ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৪

বাংলাদেশ প্রেস কাউন্সিল

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে  বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। চাকরির আবেদনের নির্ধারিত ফরম নিজ হাতে লিখে আবেদন পাঠানো যাবে ২৭ সেপ্টেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। ঠিকানা : সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা। আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের

 www.presscouncil.gov.bd এই ওয়েবসাইট থেকে।

সূত্র : ইত্তেফাক, ২ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৫

অতিরিক্ত জেলা ও দায়রা জজের

কার্যালয়, জয়পুরহাট

পদ ও যোগ্যতা : নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা।

হিসাবরক্ষক ৪ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। নাজির ৩ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

জারিকারক ৩ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম: ৮৫০০-২০৫৭০ টাকা। অফিস সহায়ক ৫ জন। অষ্টম বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। নিরাপত্তা প্রহরী (নৈশ) ৫ জন। অষ্টম বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে  বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। সিনিয়র জেলা ও দায়রা জজ, জয়পুরহাট এই ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

সূত্র : ইত্তেফাক, ২ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত