গাজীপুরের টঙ্গীতে স্টিল কারখানায় উত্তপ্ত তরল লোহা ছিটকে দগ্ধ পাঁচ শ্রমিকের একজন মারা গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুলাল শেখ (৪৫) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। বাকিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজন এখনো চিকিৎধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে একজনকে আগেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল শেখ মারা গেছেন।
